রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর রেজিস্ট্রেশন

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর রেজিস্ট্রেশন

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর রেজিস্ট্রেশন

 কিশোরগঞ্জে বালক-বালিকাদের জন্য সুবর্ণ সুযোগ : পাকুন্দিয়া থেকে মো : রেজুয়ানুল হক ।
​যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কিশোরগঞ্জের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’। “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে ১০টি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বালক-বালিকাদের অংশগ্রহণের সুযোগ দিচ্ছে এই আয়োজন।
​মূল তথ্যাবলি:
​ইভেন্টসমূহ: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। একজন প্রতিযোগী সর্বোচ্চ ২টি খেলায় অংশ নিতে পারবেন।
​অংশগ্রহণের বয়সসীমা: ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রী (জন্ম তারিখ: ০১.০৯.২০১২ থেকে ৩১.০৮.২০১৬-এর মধ্যে হতে হবে)।
​রেজিস্ট্রেশনের সময়সীমা: ০১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।
​রেজিস্ট্রেশন ওয়েবসাইট: notunkurisports.gov.bd
​আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
​অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ।
​শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।
​৬ষ্ঠ বা ৮থ শ্রেণির ভর্তি, রেজিস্ট্রেশন কার্ড/প্রাথমিক বিদ্যালয়ে (৫ম শ্রেণি পর্যন্ত) অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি।
​স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণির সত্যায়িত টপ শিট এর কপি।
​সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।পাকুন্দিয়া তথা সারাদেশেই এই রেজিষ্ট্রেশন চলবে। আপনার সন্তান কে ভালো খেলোয়াড়/জাতীয় খেলোয়াড়  হিসেবে গড়ে তুলতে এখনেই সুযোগ রেজিষ্ট্রেশন করে অংশ নিন।