রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলায় সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং কমান্ড ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এ অভিযানে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এসব হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে। সৌদির হামলা অব্যাহত থাকলে দেশটির আরও গভীরে বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। তবে গোষ্ঠীটির এ দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।এর আগে শনিবার সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে দুইজন আহত হন। প্রজেক্টাইলের আঘাতে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।