সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন

থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড মারা গেছেন। বুধবার ব্যাংককের পাতানাকান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

অভিনেতার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য স্বামীকে ঘুম থেকে ওঠাতে যান তিনি। তখনই ম্যাকডোনাল্ডকে মৃত অবস্থায় দেখতে পান। এর আগে তিনি ভেবেছিলেন, স্বামী ঘুমিয়ে আছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে রাত ১২টা ১২ মিনিটের দিকে ম্যাকডোনাল্ডকে সোফায় ঢলে পড়তে দেখা যায়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

থাই ও স্কটিশ বংশোদ্ভূত রে ম্যাকডোনাল্ড ১৯৭৭ সালের ২১ মে জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে অভিনয়, উপস্থাপনা ও ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

নব্বইয়ের দশকে তরুণদের জনপ্রিয় অনুষ্ঠান ‘টিন টক’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি।

১৯৯৭ সালে ‘ফান বার কারাওকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ম্যাকডোনাল্ডের। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পান। পরের বছর ‘ও-নেগেটিভ’ সিনেমার জন্যও একই পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘ বিরতির পর ২০০৯ সালে ‘ডিয়ার গ্যালিলিও’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। পরবর্তী সময়ে ভ্রমণবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ইউটিউবেও নিয়মিত কাজ করতেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে থাইল্যান্ডের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।