বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসির অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসির অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসির অভিনন্দন

রাঙ্গামাটি  জেলা প্রতিনিধি  :-মোঃ কামরুল ইসলাম,

 
২১ আগস্ট  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রশাসন।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুযোগ্য, বলিষ্ঠ ও বিজ্ঞ নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা হবে। রাবিপ্রবি প্রশাসন আশাবাদ ব্যক্ত করে বলে, রাষ্ট্রপতির বিচক্ষণ দিকনির্দেশনায় দেশের উচ্চশিক্ষা খাত আরও গতিশীল হবে। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির তাত্ত্বিক ও প্রায়োগিক ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের গুণগত গবেষণার প্রসার ঘটবে।একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করে ভিসি ও প্রো-ভিসি বলেন, দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি বিশেষ কৃতিত্বের নজির রাখবেন বলে আমরা বিশ্বাস করি।বিবৃতিতে তারা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।