বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে সার দিতে গিয়ে বিপাকে ডিলার, কম পেলে কৃষকের অভিযোগ

ঘোড়াঘাটে সার দিতে গিয়ে বিপাকে ডিলার, কম পেলে কৃষকের অভিযোগ

ঘোড়াঘাটে সার দিতে গিয়ে বিপাকে ডিলার, কম পেলে কৃষকের অভিযোগ

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আমন মৌসুমে সার বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা। ‘খামারি অ্যাপ’-এ জমি ও ফসলের ধরন অনুযায়ী যে পরিমাণ সার ব্যবহারের সুপারিশ করা হচ্ছে, অনেক কৃষক তার তিন-চার গুণ বেশি সার দাবি করছেন। এতে কৃষক ও ডিলারদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

ডিলারদের দাবি, অ্যাপের সুপারিশের অতিরিক্ত সার বিক্রি করলে সরকারি নিয়ম ভঙ্গের অভিযোগ উঠতে পারে। আবার কৃষকের চাহিদা অনুযায়ী সার না দিলেও প্রশাসনের কাছে অভিযোগ করা হচ্ছে। বিশেষ করে টিএসপি সার নিয়ে চাপ বেশি বলে জানান তাঁরা।

১নং বুলাকিপুর ইউনিয়নের সার ডিলার ইশতিয়াক আহম্মেদ খান বলেন, ঘোড়াঘাটে ১৯ জন ডিলারের জন্য প্রতি মাসে টিএসপি বরাদ্দ ১৩৫ মেট্রিক টন। একজন ডিলারের গড়ে ৭ দশমিক ১৫ মেট্রিক টন করে বরাদ্দ পড়ে। অথচ কৃষকের চাহিদা তুলনামূলক অনেক বেশি।

কৃষকদের দাবি, জমির ধরন ও দীর্ঘদিনের চাষাবাদের অভিজ্ঞতা অনুযায়ী অনেক সময় অ্যাপের সুপারিশের চেয়ে বেশি সার প্রয়োজন হয়।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুজ্জামান বলেন, উপজেলায় এবার প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। জমির মাটির গুণাগুণ ও ফসলের প্রয়োজন বিবেচনা করেই অ্যাপে সারের সুপারিশ করা হয়। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের কাছে অ্যাপের সুপারিশের বিষয়টি আরও পরিষ্কার করা এবং মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা জরুরি।

মো. রাফছানজানী শুভ
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।