রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জরিমানা

মাগুরায় ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জরিমানা

মাগুরায় ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জরিমানা

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে অভিযান চালিয়ে আনুমানিক ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

এ সময় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের পরিমাণ আনুমানিক ১০ হাজার মিটার।

 এ ঘটনায় অপূর্ব রায়কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া বুরাইল বিলেও দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবমিলিয়ে আনুমানিক ১২ হাজার মিটার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। 

জব্দ করা অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
পরে জব্দ করা অবৈধ জালগুলো ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

অভিযানে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।