রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কর আইনজীবী পেশায় "কর্পোরেট একাডেমী ফর এক্সিলেন্স" সম্মাননা পেলেন মাগুরার রুহিন বাবু

কর আইনজীবী পেশায় "কর্পোরেট একাডেমী ফর এক্সিলেন্স" সম্মাননা পেলেন মাগুরার রুহিন বাবু

কর আইনজীবী পেশায় "কর্পোরেট একাডেমী ফর এক্সিলেন্স" সম্মাননা পেলেন মাগুরার রুহিন বাবু

কর আইনজীবী পেশায় অনন্য কৃতিত্ব গড়লেন মাগুরা জেলার শালিখা উপজেলার সন্তান রুহিন বাবু(কর আইনজীবী)। কর আইনজীবী পেশায় অল্পদিনে তিনি নিজ জেলাসহ দক্ষিনাঞ্চলে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেন। তিনি মধ্যবিত্ত কৃষি ফ্যামিলি থেকে বড় হলেও প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে তিনি ‘কর্পোরেট একাডেমী ফর প্রফেশনাল এক্সিলেন্স” প্রতিষ্ঠান থেকে সম্মাজনক কর আইনজীবী সম্মাননা” গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন  এন.বি. আর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খান  ও  ‘কর্পোরেট একাডেমী ফর প্রফেশনাল এক্সিলেন্স”   এর চেয়াম্যান জনাব মোঃ আরিফুর রহমানসহ   আরও উচ্চ পদস্থত কর্মকর্তাবৃন্দ। এছাড়াও তাকে সম্মাননা স্মারক প্রদান করেন খুলনা কর  আইনজীবি সমিতির পক্ষ থেকে খুলনা কর ভবনের কর কমিশনার জনাব মোহাম্মাদ আব্দুস সালাম ।

শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পার করেন নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সফলতার সাথে বিজ্ঞান এস.এস.সি পাশ করেন। মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পার করে পরবর্তীতে জ্ঞানার্জনের জন্য তিনি নারিকেলবাড়ীয়া ডিগ্রী কলেজ থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর  ডিগ্রি লাভ করেন। তিনি একজন জ্ঞান পিপাসু মানুষ শুধু উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেই ক্ষান্ত হননি, পরবর্তীতে উচ্চতর  শিক্ষারি জন্য তিনি  খুলনা গভমেন্ট বি.এল কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ের উপর বি.বি.এস ও এম.বি.এস ডিগ্রী লাভ করেন। এছাড়াও  তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআই.এম) থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, খুলনা সেন্টাল ল’কলেজ থেকে আইন পেশার উপর এল.এল.বি কোর্স, ও দি ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট একাউন্টেন্ট অব ব্যাংলাদেশ থেকে সি.এম.এ  কোর্সসহ  চ্যাটার্ড  অফিসার্স  লিমিটেড  থেকে   কর পেশার  উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কাস্টমস ,ভ্যাট,ট্যাক্স  এন্ড ট্রেড ম্যানেজমেন্ট কোর্সসহ কোম্পানি এ্যাফেয়ার্স এন্ড সেক্রেটারিয়াল প্রাকটিসেস  বিষয়ে ডিগ্রি অর্জনসহ  জাতীয় রাজস্ব বোর্ডে তালিকা আইটিপি সনদ গ্রহন করেন।তিনি ২০২৫ সালে তিনি খুলনা কর আইনজীবি সমিতিরি  সদস্য পদ লাভ করেন। এবিষয়ে তিনি আমাদেরকে বলেন,  সরকারের রাজস্ব আহরণে দেশ গড়ব সবাই মিলে, "আমার কর,আমার গর্ব" এই স্লোগানে সততা, দক্ষতা ও সেবার মাধ্যমে প্রয়োজনে পাশে আছি। আমি কর  আইনজীবী  প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের নাগরিকের দোড় গোড়ায় কর সেবা পৌছে দিতে চাই। তিনি বলেন যেকোন কর,ভ্যাট কাস্টমস ও ট্রেড ম্যানেজমেন্ট বিষয়ে জনসাধারণের দোড় গোড়ায় সেবা পৌছে দিতে অঙ্গীকারবদ্ধ।
এবিষয়ে কয়েকজন সেবা গ্রহীতা বলেন, আমরা জনাব রুহিন বাবুর নিকট থেকে কর ও ভ্যাট বিষয়ে সেবা গ্রহন করে সন্তুষ্ট ,উনি একজন মিশুক ও জনবান্ধব ব্যক্তি।

জিহাদ হাসান
নিজস্ব প্রতিবেদক