রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় কলেজের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ পল্লব কুমার দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আইটি চিফ প্রকৌশলী মোঃ মনজুরুল কবীর। এ সময় মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপতী মোহন, মোঃ ফারুক রেজা, হাজী মুহাম্মদ রুহুল আমিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সভায় কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, “সুশিক্ষায় শিক্ষিত হবো, নিরাপদ ভবিষ্যৎ গড়বো”—এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছে। মাগুরা-নড়াইল সড়কসংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত এ কলেজকে মাগুরার একটি মানসম্মত শিক্ষা-কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, সভাপতি প্রকৌশলী মোঃ মনজুরুল কবীর দায়িত্ব নেওয়ার পর থেকেই কলেজের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ভর্তিকৃত প্রতিটি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে নিরাপদ ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করার অঙ্গীকারও করা হয়েছে।
কলেজের ঘোষিত সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে অবৈতনিক ভর্তি ও পাঠদান, বিনামূল্যে পাঠ্যবই ও ইউনিফর্ম বিতরণ, প্রতিদিন কলেজে উপস্থিত শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় বহন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি নিশ্চিতকরণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি এবং বিশেষ কোচিংয়ের ব্যবস্থা।
এছাড়া কলেজ ক্যাম্পাসকে ধূমপান ও মাদকমুক্ত এবং রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আদর্শ ও সুস্থ সংস্কৃতি চর্চা এবং দক্ষ ক্রীড়াঙ্গন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সুবিধাসহ মাসিক খরচ বহনের কথা জানানো হয়েছে। জিপিএ-৪-এর কম প্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন সুযোগ-সুবিধা ও বিশেষ কোচিংয়ের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান করা হবে। পাশাপাশি ঢাকা ও মাগুরার স্বনামধন্য কলেজের দক্ষ ও মানসম্মত বিষয়ভিত্তিক শিক্ষকদের গেস্ট টিচার হিসেবে পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে।
সভায় কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।