যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়ন বিএনপির অসুস্থ ও আহত দুই নেতাকর্মীকে খোঁজখবর নিতে বাসায় গিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
শনিবার (২২ আগষ্ট) বিকালে উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনসার আলী,নিজামপুর ইউনিয়ন বিএনপির ৮ ওয়ার্ড আব্দুল ওয়াহেদ নান্নু দলীয় দুই নেতাকর্মীকে দেখতে যান। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
অসুস্থ নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বলেন, দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে বিএনপি সবসময় পাশে রয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি
আশরাফুল ইসলাম