বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর...., 'হারজিত চিরদিন থাকবে....', 'আমাদের দেশটা স্বপ্নপুরী...', 'এ কী বাঁধনে বল....', 'আমি সাত সাগর পাড়ি দিয়ে....' প্রভৃতি জনপ্রিয় গানের শিল্পী আবিদা সুলতানা।
আবিদা সুলতানা বাংলাদেশের অন্যতম একজন কণ্ঠশিল্পী। তিনি আধুনিক গান এবং চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য বিখ্যাত।
বাংলা গানের ভুবনে আবিদা সুলতানা একটি অনন্য নাম। তার কণ্ঠের অসংখ্য জনপ্রিয় গান সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে। দেশে-বিদেশে গান গেয়ে তিনি অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বাংলাসহ ৩৫টি ভাষায় গান গাইতে পারেন সংগীতশিল্পী আবিদা সুলতানা। কোরিয়ান, জাপানিজ, জার্মান, চীনা, ইংরেজি—সব ভাষার গানই আছে তাঁর দখলে। তবে বাংলা গান গাইতে সবচেয়ে ভালো লাগে তাঁর। এর বাইরে রুশ ও আরবি গান গাইতে পছন্দ করেন।
তিনি ২৩শে আগস্ট বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি সাংষ্কৃতিকমনা পরিবারে আবিদা সুলতানা জন্ম গ্রহণ করেন। তাঁর ডাক নাম শিখা।
রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীত এই দুইটির উপর আবিদা তালিম নিলেও আধুনিক গানেই তিনি বেশি মনোযোগী। পূর্ব পাকিস্তানের একটি সঙ্গীত প্রতিযোগিতায় (পরবর্তীতে তা ফুলকড়িঁ নামে বেশি পরিচিতি লাভ করে) বিজয়ী হন। ১৯৬৮ সালে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এর সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। তখন থেকেই তিনি এই দুই মাধ্যমে নিয়মিত গান পরিবেশন করে আসছেন। ১৯৭৪ সালে তিনি চলচিত্রে সর্বপ্রথম প্লেব্যাক করেন। এই পর্যন্ত আবিদা ৪৫০ টির বেশি চলচিত্রের গানে কন্ঠ দিয়েছেন।
শিল্পী আবিদা সুলতানার জন্মদিনে শুভ কামনা ও অভিনন্দন জানাই।