রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন

লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন

লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার আনন্দ বাজারে লেদারবন্দ, বিন্নারবন্দ ও হাপানিয়া গ্রামের ভোটারদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জহুর, নুর মিয়া, হাফিজ মিয়া, মুছলিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দীন, নুরু মিয়া ও মনা মিয়াসহ স্থানীয়রা।


মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ৩ নম্বর বড়দল (দক্ষিণ) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্বাধীনতার পর থেকে জাতীয় ও স্থানীয় বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।


তারা জানান, লেদারবন্দ, বিন্নারবন্দ ও হাপানিয়া গ্রামের প্রায় ২ হাজার ১৪৮ জন ভোটার এ কেন্দ্রের ওপর নির্ভরশীল। কেন্দ্রটি সুবিধাজনক স্থানে হওয়ায় বয়স্ক, নারী, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটাররা সহজেই ভোট দিতে পারেন। কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হলে স্থানীয় ভোটারদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি বয়স্ক ও নারী ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।


মানববন্ধন থেকে লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার দাবি জানানো হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া বলেন, গত বৃহস্পতিবার কেন্দ্রটির বিষয়ে শুনানি হয়েছে।

রোববার আবার শুনানি হবে। পুরোনো ভোটকেন্দ্র সহজে স্থানান্তর করা হয় না। এখানকার ভোটারদের অসুবিধা না হলে কেন্দ্রটি বহাল থাকতে পারে।

মেরাজ বিন আশকর:
তাহিরপুর । সুনামগঞ্জ