শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

অস্ট্রেলিয়ায় নিয়মিত সফরের সুযোগ চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারের পর তিনি বলেন, একই ধরনের কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা ও পারফরম্যান্স—দুটিই উন্নত হবে।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। ২৩ বছর এবার আরেকবার। ম্যাকাই টেস্ট শেষে শান্ত বলেন, আমাদের নিয়মিত হতে হবে। একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি সুযোগ পাই, এটা আমাদের সাহায্য করবে। আমরা সেটাই চাই। এখানে আসার জন্য ২৩ বছর অপেক্ষা করার দরকার নেই।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিংকে কঠিন উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, একটু বাড়তি বাউন্স ও বাতাসে সুইং ছিল। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সব ব্যাটারের জন্যই এটা বেশ কঠিন ছিল।

তবে এমন কঠিন পরিস্থিতির অভিজ্ঞতাকেই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন শান্ত, দল হিসেবে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে আমাদের। আমি মনে করি, এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

২০০৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় সফরের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এবার অস্ট্রেলিয়ায় ফিরে ডারউইনে চমক দেখালেও ম্যাকাইয়ে বড় ব্যবধানে হেরে সিরিজ শেষ করেছে বাংলাদেশ