রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদক সেবনের দায়ে নিতাই সরকারকে ৩ মাসের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনের দায়ে নিতাই সরকারকে ৩ মাসের কারাদণ্ড

মাগুরায় মাদক সেবনের দায়ে নিতাই সরকারকে ৩ মাসের কারাদণ্ড

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার দড়ি মাগুরা দোয়ারপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে নিতাই সরকার (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট ২০২৬) মাগুরা সদর থানাধীন দড়ি মাগুরা দোয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার নিতাই সরকার দড়ি মাগুরা দোয়ারপাড় এলাকার মৃত সর্বেশ্বর সরকারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে নিতাই সরকারকে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।