শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় কেক কারখানায় মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় কেক কারখানায় মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

ENTER TV


বগুড়ায় কেক কারখানায় মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় ‘মি. কেক’ নামের একটি কেক কারখানায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে ধ্বংস করা হয়।

 

রবিবার (২৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান ও মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক প্রস্তুত, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া খাদ্য প্রস্তুতে নিয়োজিত কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারি সকল আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

 

 

   শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।