শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে পড়লো এক বিরল ভোল পোয়া মাছ, মন প্রতি 150,000 হাজার টাকা বিক্রি

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে পড়লো এক বিরল ভোল পোয়া মাছ, মন প্রতি 150,000 হাজার টাকা বিক্রি

ENTER TV


কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে পড়লো এক বিরল ভোল পোয়া মাছ, মন প্রতি 150,000 হাজার টাকা বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের ভাগ্য বদলের গল্প নতুন নয়, তবে এবার সাগরে মিলেছে এক বিরল আর মহামূল্যবান ধন। গভীর সমুদ্র থেকে ফিরেছে ‘এমএস সিফাত’ নামের মাছ ধরার ট্রলার, আর সেই ট্রলারের জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক ভোল পোয়া মাছ।

 

সিফাত ফিসের এমএস সিফাত ট্রলারের মাঝি শাইকুল ও তার সঙ্গী জেলেরা ঘাটে ফিরে আনন্দের জোয়ারে ভাসছেন। মাঝিমাল্লারা জানান, জালে এত বড় ও দামী মাছ উঠবে—তা তারা স্বপ্নেও বিশ্বাস করতে পারছিলেন না। বিরল এই মাছটি তীরে নিয়ে আসার সাথে সাথেই ঘাটে উৎসুক মানুষের ঢল নামে, যা দেখে মুগ্ধ পুরো ঘাটবাসী।

 

সিফাত ফিসের স্বত্বাধিকারী মোঃ মিজান জানান, সাগরে এমন দুর্লভ মাছ পাওয়া তাদের জন্য চরম আনন্দের ও সৌভাগ্যের বিষয়।
ঘাটে নামানোর পর মাছটির মন প্রতি দাম হাঁকা হয় প্রায় দেড় লাখ টাকা। আড়তের হাঁকডাকে প্রায় ৩ কেজি ওজনের এই মাছটি শেষ পর্যন্ত বিক্রি হয় ১১ হাজার ১২৫ টাকায়।


আকর্ষণীয় এই মাছটি কিনে নিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম। এমন দামী মাছ কিনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করে তিনি জানান, সচরাচর সবাই এই মাছ কেনার সুযোগ পায় না। ঢাকা থেকে পাওয়া অর্ডারের ভিত্তিতে তিনি মাছটি কিনেছেন এবং তার ঢাকার ব্যবসায়ী পার্টনার মাছটি বিদেশে রফতানি করবেন বলে জানিয়েছেন।

 

ঘটনাটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় মৎস্য প্রশাসন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রে এ ধরনের ভোল পোয়া মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধিরই এক ইতিবাচক প্রমাণ। টেকসই ও আইন মেনে মাছ আহরণে জেলেদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সরকারি সহায়তায় তাদের জীবনযাত্রা সচল রাখার আশ্বাস দেন তিনি।


সাগরের বুক থেকে উঠে আসা এমন বিরল সম্পদ একদিকে যেমন জেলেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারের চাহিদা আমাদের মৎস্য খাতকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়।

        

 

        মোঃ সোহাগ আহমেদ

 কুয়াকাটা -কলাপাড়া (পটুয়াখালী)