ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ০৩ লক্ষ ০১ হাজার ৫৬০ টাকা
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়
দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ