শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা‌‌ অনুষ্ঠান।

হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা‌‌ অনুষ্ঠান।

হাতিয়ায় ছাত্রদলের উদ্যোগে জিপিএ-৫  প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা‌‌ অনুষ্ঠান।

-হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে  উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ৮৬ জন শিক্ষার্থী এতে অংশ নেন। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্বআহবায়ক  আইয়ুব চৌধুরীর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি এন বিএস রাসেল ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। অনুষ্ঠান উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান। উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাড়া ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তাঁরা শিক্ষার্থীদেরকে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান