শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত শিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত শিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সংগীত শিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। 

কান্ট্রি’ তারকা ডলি পার্টনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপলকে একটি বিবৃতি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) ৮০ বছর বয়সে মারা গেছেন ‘জোলিন’খ্যাত এই শিল্পী। কিছুদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ছিলেন, তা জানানো হয়নি। 


এ বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের প্রিয় ডলি পার্টন তার পুরো জীবন ও কর্মজীবনে যা কিছু স্পর্শ করেছেন, তার সবকিছুর মধ্যে আনন্দ, হাসি, আশা ও সততা ছড়িয়েছেন। তার অতুলনীয় উদারতা অসংখ্য মানুষের জীবনে পৌঁছেছে; যাদের অনেকের সঙ্গে তার কখনো দেখাও হয়নি। তবু সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত ছিলেন তিনি।” 

মানুষের প্রতি ডলির নিঃশর্ত ভালোবাসার কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়েছে, “তার মূল্যবান ইমাজিনেশন লাইব্রেরির মাধ্যমে কোটি কোটি বই বিতরণ, কিংবা বিশ্বজুড়ে ব্যবহৃত জীবনরক্ষাকারী টিকা তৈরিতে সহায়তা—সব ক্ষেত্রেই মানুষের প্রতি ডলির নিঃশর্ত ভালোবাসাই ছিল তার দীর্ঘস্থায়ী প্রভাবের মূল শক্তি। সাহসিকতার সঙ্গে ক্যানসারের বিরুদ্ধে স্বল্পমেয়াদি লড়াইয়ের পর আজ ডলি তার পার্থিব জীবন শেষ করেছেন। ভ্যান্ডারবিল্ট-ইনগ্রাম ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন ডলি।”