প্রকৃতি রক্ষায় বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযান
মোঃ রাকিবুল হাসান গলাচিপা
পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি বিরল প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় কচ্ছপ পরিবহনের অভিযোগে রেজাউল সিকদার নামে এক ট্রলার মাঝিকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিদ্দিক প্যাদা রোড এলাকার একটি মাছের গদিতে অভিযান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
পরে গলাচিপা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা কচ্ছপগুলো গ্রহণ করেন। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বন বিভাগের তত্ত্বাবধানে ১৭টি কচ্ছপকে গলাচিপা দীঘিতে ছেড়ে দেয়া হয়।
স্থানীয়দের কাছে এ ঘটনা যেমন উদ্বেগের, তেমনি কচ্ছপগুলো নিরাপদে ছেড়ে দেয়ায় প্রকৃতিপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বন বিভাগ জানিয়েছেন , বন্যপ্রাণী পাচার ও অবৈধ পরিবহন রোধে অভিযান অব্যাহত থাকবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রকৃতির প্রতিটি প্রাণই আমাদের পরিবেশের অংশ তাই তারা বেঁচে থাকলে প্রকৃতি বেঁচে থাকবে।#
মোঃ রাকিবুল হাসান
গলাচিপা,পটুয়াখালী।