শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মারা গেলেন জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান।

মারা গেলেন জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান।

মারা গেলেন জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান।

আচমকাই তাকে লক্ষ্য করে শুরু হয় গুলি। একের পর এক গুলিতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরপ্রদেশের শামলি জেলায় ঘটে এই হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্কিতকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, জিম থেকে বের হওয়ার সময়ই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

৩৫ বছর বয়সী অঙ্কিত মূলত হরিয়ানার বাসিন্দা। কাজের সূত্রে বেশিরভাগ সময় রোহতক ও সোনিপতে থাকতেন তিনি। গান গাওয়ার পাশাপাশি ইউটিউবেও সক্রিয় ছিলেন এই শিল্পী।

‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’সহ বেশ কিছু গান গেয়ে পরিচিতি পান অঙ্কিত। বিশেষ করে এই গানটি তাকে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

এদিকে হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, জেলা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল অঙ্কিতের। তবে তাঁর রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

অঙ্কিতের মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতে তাকে গাড়িতে বসে ‘মার্ডার মার দে সড়ক কে উপর’ গানটি গাইতে দেখা যায়।