রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জসীম উদ্দীন : শালিখা (মাগুরা) প্রতিনিধি


দীর্ঘদিন পলাতক থাকার পর মাগুরার শালিখায় রাজু আহমেদ রাজা (রাজু) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রাজু আহমেদ রাজা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিপরুল গ্রামের ইসমাইল আজিজের ছেলে।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাগুরা জেলা পুলিশের জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার পিপরুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সিংড়া ক্যাম্পের এএসআই আব্দুস সালাম লিটন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাজু আহমেদ রাজাকে গ্রেফতার করেন। তিনি দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
পুলিশ জানায়, রাজু আহমেদ রাজু বাগেরহাটের একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে  জানিয়েছে শালিখা থানা পুলিশ।