রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তের প্রহরী থেকে মানবতার আশ্রয়—অসহায়ের পাশে লোগাং জোন

সীমান্তের প্রহরী থেকে মানবতার আশ্রয়—অসহায়ের পাশে লোগাং জোন

সীমান্তের প্রহরী থেকে মানবতার আশ্রয়—অসহায়ের পাশে লোগাং জোন

আজিজুর রহমান শাহীন, পানছড়ি উপজেলা প্রতিনিধি:

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাংয়ে দুই অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দিয়েছে ৩ বিজিবি লোগাং জোন।

বৃহস্পতিবার ১ নম্বর লোগাং ইউনিয়নের শান্তিনগর গ্রামে বয়োবৃদ্ধ আবদুস সাত্তারকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার এবং মো. শুক্কুর আলীকে উন্নত চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম উপস্থিত থেকে তাঁদের হাতে হুইলচেয়ার ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি অসহায় দুই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবির এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও বিজিবির এই সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।