শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার সাহিত্যাকাশে নতুনের আবাহন,বর্ণিল আয়োজনে‘মৌচাক সাহিত্য পরিষদ-এর নবগঠিত কমিটির অভিষেক

সাতক্ষীরার সাহিত্যাকাশে নতুনের আবাহন,বর্ণিল আয়োজনে‘মৌচাক সাহিত্য পরিষদ-এর নবগঠিত কমিটির অভিষেক

সাতক্ষীরার সাহিত্যাকাশে নতুনের আবাহন,বর্ণিল আয়োজনে‘মৌচাক সাহিত্য পরিষদ-এর নবগঠিত কমিটির অভিষেক

সাতক্ষীরার সাহিত্যাঙ্গনে নতুনের আবাহন ঘটিয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মৌচাক সাহিত্য পরিষদ’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে শনিবার (২৯ আগস্ট) সকালে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউস্থ ‘যমুনা’ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

মৌচাক সাহিত্য পরিষদের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওহাব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সাহিত্যিক, সংস্কৃতিজন, কবি, লেখক ও সুধীজনদের উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, ড. মুফতি আখতারুজ্জামান, সহ-সভাপতি শেখ মুশফিকুর রহমান মিল্টন, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ এবং উপদেষ্টা তৃপ্তি মোহন মল্লিক ও মাওলানা আনোয়ারুল হাসান।
 

বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। সাতক্ষীরার সাহিত্য ও সংস্কৃতির বিকাশে মৌচাক সাহিত্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া। ফুলেল শুভেচ্ছায় ২১ সদস্যের নবগঠিত কার্যনির্বাহী কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলীকে বরণ করে নেওয়া হয়।
 

সাহিত্যানুরাগী ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্যিক মিলনমেলায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে মৌচাক সাহিত্য পরিষদ সাতক্ষীরার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের লেখক ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: