শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানিমাল উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানিমাল উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানিমাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক চারটি অভিযানে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানিমাল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার  ২৮ আগস্ট ও শনিবার ২৯ আগস্ট কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্ত বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।  

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গাঁজা, ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ফেয়ারডিল ও স্কাফ সিরাপ এবং পাতার বিড়ি। মোট উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮,৮৫,৪৫০ টাকা।  

প্রথম অভিযানে ২৮ আগস্ট দুপুরে কাথুলী বিওপির কাঠালতলা মাঠ থেকে ২ বোতল মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার হয়, যার মূল্য ১০ হাজার টাকা। দ্বিতীয় অভিযানে ২৯ আগস্ট ভোর ৪টায় ঠোটারপাড়া বিওপির পাকুরিয়া মাঠ থেকে ১ হাজার পিস ডেক্সামেথাসন, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন, ৪ বোতল ফেয়ারডিল ও ১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার হয়, যার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।  

তৃতীয় অভিযানে একই দিন ভোর সাড়ে ৩টায় কাজিপুর বিওপির নওপাড়া সুইচ গেট এলাকা থেকে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার হয়, যার মূল্য ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা। চতুর্থ অভিযানে ভোর ৬টায় প্রাগপুর বিওপির গুরের পাড়া জামে মসজিদ এলাকা থেকে ১ হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়, যার মূল্য ৯৪ হাজার ৫০ টাকা।  

সব উদ্ধারকৃত মালামালই মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে। 

আক্তারুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।