রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরে নাশকতা মামলায় আ.লীগ নেতা আটক

যশোরে নাশকতা মামলায় আ.লীগ নেতা আটক

যশোরে নাশকতা মামলায় আ.লীগ নেতা আটক

যশোর অফিস: যশোর শহরের চুরিপট্টি এলাকা থেকে শেখ হাসানুর রহমান (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয় বলে জানা গেছে।

আটক শেখ হাসানুর রহমান যশোর শহরের চাচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত শেখ আবদার রহমান ও মৃত লতিফুন্নেসার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে যশোরে আওয়ামী লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে শেখ হাসানুর রহমান নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিনই নাশকতার মামলায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ও মামলার বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। 

মামুন হোসেন, যশোর