দুই জগতের দুই কিংবদন্তির দেখা মিলল কলকাতায়। আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভারতের কলকাতায় রয়েছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি। সেখানে একই মঞ্চে হাজির হয়েছেন বলিউড কিং শাহরুখ খান।দুই বিশ্বতারকা—‘বলিউড বাদশা’ শাহরুখ খান আর ফুটবল তারকা লিওনেল মেসির করমর্দন ও একসঙ্গে ছবি তোলার দৃশ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শাহরুখের কনিষ্ঠ পুত্র আব্রাম খানকেও দেখা যায় মেসির সঙ্গে ছবি তুলতে—ফুটবল কিংবদন্তিকে সামনে পেয়ে স্পষ্টতই উচ্ছ্বসিত ছিল সে।
