রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ কংগ্রেসের সদস্য সাজ্জাদ শেখের মৃত্যুতে মাগুরায় দোয়া মাহফিল

বাংলাদেশ কংগ্রেসের সদস্য সাজ্জাদ শেখের মৃত্যুতে মাগুরায় দোয়া মাহফিল

বাংলাদেশ কংগ্রেসের সদস্য সাজ্জাদ শেখের মৃত্যুতে মাগুরায় দোয়া মাহফিল

বাংলাদেশ কংগ্রেস, মাগুরা জেলা শাখার সদস্য মোঃ সাজ্জাদ শেখের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনটি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা শাখা কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস, মাগুরা জেলা শাখার আহ্বায়ক শতদল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা বাচ্চু এবং যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ কাজল ইসলাম।
এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় ও মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম মোঃ সাজ্জাদ শেখের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: