শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানী ও মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা ও তুলইগাছা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল মেইন পিলার-১ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।
 

এদিকে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার কেউড়াবাগান এলাকা থেকে ৫৬ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় Wincerex cough syrup জব্দ করে।
অন্যদিকে তুলইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার চারাবাড়ি এলাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করে।
 

পৃথক এসব অভিযানে সর্বমোট ১১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানী ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
 

সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: