শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা সরোয়ার হোসেন

দীর্ঘদিন পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা সরোয়ার হোসেন

দীর্ঘদিন পর দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা সরোয়ার হোসেন

দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সক্রিয় সদস্য ও স্পেন প্রবাসী সমাজসেবক সরোয়ার হোসেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরোয়ার হোসেনকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি নিজ উপজেলা সদরপুরের উদ্দেশে রওনা হন।

দীর্ঘদিন পর নিজ এলাকায় ফেরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মাহমুদ ফুলের তোড়া দিয়ে স্পেন প্রবাসী সরোয়ার হোসেনকে বরণ করে নেন।

এ ছাড়া সদরপুর উপজেলার নিজ এলাকায় ৩৩ নম্বর ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর (বাচ্চু মিয়া), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সদরপুর উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

স্বদেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরোয়ার হোসেন বলেন, “মাতৃভূমিতে ফিরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রবাসে থাকলেও আমার মন সব সময়ই দেশে পড়ে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রবাসের কর্মীরা সব সময় ঐক্যবদ্ধ। দেশের এই চলমান পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও প্রবাসীদের কল্যাণে আমি আগের মতোই সক্রিয়ভাবে কাজ করে যাব।”

অভ্যর্থনা শেষে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বহর নিয়ে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান তৃণমূলের নেতাকর্মীরা। 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: