বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু,চালক আটক

শ্রীপুরে ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু,চালক আটক

শ্রীপুরে ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু,চালক আটক

সোহেল রানা,শ্রীপুর প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে ট্রাক চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেলো মোহাম্মদ (০৪) নামের এক শিশুর। এ ঘটনায় ট্রাক চালক বিপুল শেখকে আটক করছে পুলিশ। 
শনিবার (২৯ শে আগষ্ট) দুপুরে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের আকমল শেখের নাতি ছেলে মোহাম্মদ আলী নামের এক শিশু ঘটনাস্থলে মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে  মাদিয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় কালিনগর গ্রামের আসাদুজ্জামানের বাড়ির সামনে পাকা সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
পরে ট্রাকচালক বিপুল শেখ ওই বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ট্রাক দুটি জব্দ করা হয়েছে। 

আটক বিপুল শেখ শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের লাভলু শেখের ছেলে।

এ বিষয়ে শ্রীপুর অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, গাড়ি চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায় নি।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।ঘটনাস্থল থেকে দুটি ট্রাক জব্দ করা হয়।