রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর কাছে নায়ক সোহেল রানার প্রশ্ন

প্রধানমন্ত্রীর কাছে নায়ক সোহেল রানার প্রশ্ন

প্রধানমন্ত্রীর কাছে নায়ক সোহেল রানার প্রশ্ন

বয়স্ক নাগরিকদের সুযোগ-সুবিধা ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।


স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল রানা লেখেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে ৬০ বছর বয়স হলে তাকে সিনিয়র সিটিজেন হিসেবে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়।’

এরপর নিজের দেশের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আর আমার এদেশে আশি বছর বয়স হলে তাকে তার ৫০ বছরের পুরনো লাইসেন্স হলেও স্মল বোর আর্মসের লাইসেন্স আর রিনিউ করতে দেওয়া হয় না।’

এমন সিদ্ধান্তের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘এর অর্থ কি? ৮০ বছর হয়ে গেলে তাকে কি সরকার মৃত্যুর খাতায় নাম লিখিয়ে দেবেন?’

স্ট্যাটাসের শেষাংশে সোহেল রানা লেখেন, ‘প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা আপনার কাছে। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।’


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই বক্তব্যের মাধ্যমে বয়স্ক নাগরিকদের প্রতি সরকারি নীতি এবং দীর্ঘদিনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন সোহেল