বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানাডায় দুই নায়িকা নিয়ে নতুন মিশনে জায়েদ খান

কানাডায় দুই নায়িকা নিয়ে নতুন মিশনে জায়েদ খান

কানাডায় দুই নায়িকা নিয়ে নতুন মিশনে জায়েদ খান

দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন জায়েদ খান। সেখানেই নিজের কাজে মুখর রয়েছেন তিনি। এবার নাম লেখালেন নতুন সিনেমায়। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।

এই সিনেমায় জায়েদ খানের নায়িকা দুজন-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় হয়েছে সিনেমাটির মহরত। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীরা।


সিনেমা শুরুর আগে দুই নায়িকার সঙ্গে ফটোশুট করেছেন জায়েদ খান। সে ছবি ঢাকা পোস্টকে পাঠালেন অভিনেতা নিজেই। সঙ্গে বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

জানা গেছে, উত্তর আমেরিকার বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত হবে ‘ভায়োলেন্স’। সেই আঙ্গিকে সাজানো হয়েছে গল্প। নির্মাণেও রাখা হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। 

জায়েদ খান ও অধরা খান নিজ নিজ ক্যারিয়ারে অনেক সিনেমা করলেও এই প্রথম জুটি বাঁধলেন। তাদের সঙ্গে আবার থাকছেন শিরিন শিলা। সবমিলিয়ে ব্যতিক্রম কিছুর প্রত্যাশা করছেন তাদের ভক্তরা।