মেরাজ বিন আশকর
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ১১ পিস ইয়াবা ও গাঁজাসহ বকুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক বকুল মিয়া পুরান লাউড়ের ছড়ার পাড় রাস্তার পূর্ব পাশের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আস্-সুন্নাহ পরিষদ ও মাদকবিরোধী ঐক্য পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বকুল মিয়ার কাছ থেকে ১১ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।
পরে তাকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
স্থানীয়রা বলছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।