মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ার বালুখালী থেকে পুলিশের অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী থেকে পুলিশের অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী থেকে পুলিশের অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার

মীর কাশেম আজাদ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ওয়ার্ডের  মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় সড়কের পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশ। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা দুই লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত ব্যক্তিরা ইয়াবার বস্তাটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ইয়াবাগুলো জব্দ করে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবার চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।