মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা


সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সড়কের পাশের একটি নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কহিনুর বেগম সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা। তবে তিনি বর্তমানে পাটকেলঘাটা থানা সদরে বসবাস করতেন। তিনি তালতলা এলাকার 'বিসমিল্লাহ্ ফুড ফ্যাক্টরী'তে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে সড়কের ধারে একটি দোকানের পেছনে নর্দমার পাশে কহিনুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নার্গিস আক্তার জানান, নিহতের পরনে ম্যাক্সি, সায়া ও বোরকা ছিল এবং বোরকার ভেতরে একটি ওড়না জড়ানো ছিল। মরদেহের শরীরে বা মুখে কোনো আঘাতের স্পষ্ট চিহ্ন দেখা যায়নি। তবে মরদেহের পাশ থেকে একটি শপিং ব্যাগ ও পানিতে পড়ে থাকা একটি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। ব্যাগটিতে কিছু নগদ টাকাও ছিল।

ঘটনার আকস্মিকতায় হতবাক নিহতের পরিবার। নিহত কহিনুরের ভাই ইমরান হোসেন বলেন, "আমার বোন তালতলা এলাকার একটি ফুড ফ্যাক্টরীতে কাজ করতো। কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো, তা আমরা বুঝতে পারছি না।"

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহে প্রাথমিক সুরতহালে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার করা স্মার্টফোনের মাধ্যমে ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।