রাঙ্গাবালী প্রতিনিধি:
আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে বাহেরচর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন।
বেলা সাড়ে ১২টার দিকে বাহেরচর বাজারের দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বাহেরচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো.আসাদুজ্জামান কাজল
রাঙ্গাবালী, পটুয়াখালী