(সাতক্ষীরা তালা প্রতিনিধি)
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটায় আয়োজিত এ অনুষ্ঠানে তালা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানের শুরুতে পাটকেলঘাটা বাজারে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে আমার পথচলা শুরু হয়। এরপর নব্বইয়ের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ২৪-এর আন্দোলনেও দীর্ঘ সময় মামলা ও কারাভোগের মধ্য দিয়ে রাজনীতির সংগ্রাম চালিয়ে গেছি। এর মাঝে তো হামলা মামলা আর নির্যাতনের কোন শেষ ছিল না। অতএব আমার রাজনৈতিক জীবনটাই গেছে সংগ্রামের মধ্য দিয়ে। যতদিন বেঁচে আছি, তালা-কলারোয়া তথা সাতক্ষীরার মানুষের জন্য এই সংগ্রাম ও লড়াই চালিয়ে যাব। মানুষের ভাগ্যোন্নয়নে সব সময় কাজ করে যাব। তিনি আরো বলেন এই দলকে ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি দখল বাণিজ্য ও কোন অন্যায় করে তাহলে সে যে দলের হোক না কেন তার কোন ছাড় হবে না, মাদকের বিরুদ্ধে সকলকে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানান।
তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশ পাবে, দেশের মানুষের প্রয়োজন শুধু তাকে ঐক্যবদ্ধ হয় সহযোগিতা করা। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মিনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ এবং নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান সদস্য সচিব মোস্তফা সেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, ফারুক
সদস্য সচিব আবির হোসেন,
তালা থানা ছাত্রদলের সদস্যসচিব এসকে ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই
সদস্য সচিব আবুল কালাম আজাদ
উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি ১২ ইউনিয়ন মহিলাদের সভাপতি সাধারণ সম্পাদক এছাড়া কৃষক দল শ্রমিক দল মৎস্যজীবী দল তাতিদল ওলামা দল জাসাস জিয়াপরিষদ সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ