বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় ফটোথেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙার অভিযোগ

কলাপাড়ায় ফটোথেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙার অভিযোগ

কলাপাড়ায় ফটোথেরাপি দিতে গিয়ে নবজাতকের পা ভাঙার অভিযোগ

মোঃ সোহাগ আহমেদ, কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসাধীন তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের সেবিকাদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের ফেরিঘাটসংলগ্ন ম্যাক্স হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ফটোথেরাপি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

নবজাতকের স্বজনদের অভিযোগ, নার্সদের অবহেলায় শিশুটির পা ভেঙে গেলেও বিষয়টি তাদের কাছে গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি ভাঙা পায়ের এক্স-রে প্রতিবেদনও অভিভাবকদের দেখানো হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
জানা গেছে, গত শনিবার (২৯ আগস্ট) সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে ভর্তি হন প্রসূতি গৃহবধূ জান্নাতি আক্তার কনা বেগম। ওই রাতেই অস্ত্রোপচারের পর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার ঠিক আগে শিশুটির পা ভাঙার বিষয়টি পরিবারের নজরে আসে বলে জানা গেছে।

হাসপাতালের শয্যায় নবজাতকের মা কনা বেগম অভিযোগ করে বলেন, ‘অনেক সাধনায় ছয় বছর পর প্রথম মা হয়েছি। কিন্তু নার্স খাদিজা আমার বাচ্চাকে চোখের রং পরিবর্তনের জন্য তাপ দিতে নিয়ে গিয়ে পা ভেঙেছে। আমার সুস্থ ছেলের পা ভেঙে দুই টুকরো হয়ে গেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, ‘আমি বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন। তবে কর্মস্থলে ফিরে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।