বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি 

 দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে । নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে  নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।  এ সময় জেলা বণিক সমিতির  সাধারণ ব্যবসায়ীরাসহ সুধীজন উপস্থিত ছিলেন । 
নির্বাচন  কমিশনার শফিকুল ইসলাম শফিক বলেন , দীর্ঘ ২৩ বছর পর এই নির্বাচন সম্পন্ন হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহন চলবে। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বচ্ছ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 
নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বিতরণ শুরু ২ সেপ্টেম্বর  বুধবার,মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৫  সেপ্টেম্বর বিকাল ৫ টা, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা, আপিল আবেদন নিস্পতির শেষ সময় ৮ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের  শেষ তারিখ ৯ সেপ্টেম্বর দুপুর ৩ টা,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৯ সেপ্টেম্বর বিকাল ৫ টা, চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা। নির্বাচনের প্রচারণা শুরু ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত  বারোটা। ভোট গণনা ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে। ফলাফল ঘোষণা  ভোট গ্রহণ শেষে। 
শেষে নির্বাচন কমিশনার, নির্বাচনের আচরণ বিধি সকলের মাঝে পড়ে শুনান। নির্বাচন সুষ্ঠু ও  সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সার্বিক সহযোগিতা  কামনা করেন। 
শহরের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন  জানান, দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়াতে ব্যবসায়ীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই একটি গ্রহণযোগ্য অবাধ, সুন্দর নির্বাচন। যার মাধ্যমে তৈরি হবে একটি পরিচ্ছন্ন নির্বাচিত  কমিটি। যে কমিটি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।