রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান

ঢাকা ও চট্টগ্রামের ঘটনায় কেউ ফায়দা লোটার চেষ্টা করছে: তারেক রহমান


চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ওপর এবং ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।


ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদির ওপর এই ঘটনা ঘটিয়েছে একটি মহল। কিছুদিন আগে চট্টগ্রামেও আমাদের এক কর্মীর ওপর হামলা হয়েছিল। এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে বলেন, অতীতে বিএনপির পক্ষ থেকে যে চক্রান্তের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।