মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সম্প্রতি তাঁর হৃদযন্ত্রে রিং স্থাপন করা হয়েছে।
মিজানুর রহমান চৌধুরীর রিং স্থাপনের খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
হাসপাতালে তাঁরা মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তাঁর চিকিৎসা, বর্তমান শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা কার্যক্রম নিয়ে পরামর্শ করেন বিএনপি নেতারা।
এ সময় নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রামের বিষয়ে গুরুত্ব দেন। তাঁরা মিজানুর রহমান চৌধুরীর দ্রুত আরোগ্য কামনা করে তাঁর পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।
মিজানুর রহমান চৌধুরীর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছেও দোয়া কামনা করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।