সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সহ দলীয় নেতাকর্মীরা।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাযাত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।
এসময় আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন ,বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় লড়াই করে গেছেন। তিনি অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি।
বেগম খালেদা জিয়া এখন অসুস্থ আমরা সকলে উনার জন্য দোয়া করবো ওনি যেনো দ্রুত সুস্থ হয়ে ফেব্রুয়ারির নির্বাচন পরিচালনা করতে পারে এবং আবার আমাদের মাঝে রাজনীতিতে ফিরে আসতে পারে।
মোশারফ হোসেন খসরু
সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জ
