বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎ফুলবাড়ীতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি-মোবাইল ফেলে পালালেন প্রধান শিক্ষক

‎ফুলবাড়ীতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি-মোবাইল ফেলে পালালেন প্রধান শিক্ষক

‎ফুলবাড়ীতে পরকীয়া করতে গিয়ে লুঙ্গি-মোবাইল ফেলে পালালেন প্রধান শিক্ষক

মো. নাজমুল হাসান (ফুলবাড়ী কুড়িগ্রাম) 

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরকীয়া করতে গিয়ে স্থানীয় জনতার ধাওয়ায় পরনের পোশাক, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে পালিয়েছেন এক প্রধান শিক্ষক। 
‎ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যরাবাইতারী গ্রামের নেওয়াশী বাজারের পশ্চিম পাড়ায়। এ নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আমিন নূরু (৪৯) দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী মৌসুমী আক্তারের (৩৬) সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক এবং প্রতিবাদ সভা হলেও তিনি তা পাত্তা দেননি।

‎গত মঙ্গলবার সন্ধ্যায় মৌসুমীকে তার এক আত্মীয়ের পরিত্যক্ত বাড়িতে ডেকে এনে পুনরায় অনৈতিক কাজে লিপ্ত হন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরটি ঘেরাও করলে ধূর্ত নূরুল আমিন তার ব্যবহৃত মোবাইল ফোন, পরনের লুঙ্গি, গামছা ও স্যান্ডেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

‎ঘটনার পরদিন বুধবার বিকেলে বটতলা বাজারে এক শালিস বৈঠক ডাকা হলেও নিরাপত্তার অজুহাতে অভিযুক্ত প্রধান শিক্ষক উপস্থিত হননি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
‎এদিকে স্ত্রীর পরকীয়ায় অতিষ্ঠ হয়ে স্বামী হাবিবর রহমান কাজী অফিসে গিয়ে মৌসুমীকে তালাক দিয়েছেন। তিনি জানান, “দুই নাবালক সন্তানকে নিয়ে থাকব, কিন্তু এমন চরিত্রহীন স্ত্রীকে আর ঘরে রাখব না।”

‎স্থানীয় বিএনপি নেতা আইয়ুব মুন্সী তার ভাষায় লম্পট প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এবং তিনি বলেন, প্রধান শিক্ষক শুধু মৌসুমীর মত নারী না তিনি তার বিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন নারীর সঙ্গে তার দৈহিক সম্পর্ক এলাকায় চাউর হয়ে আছে। মানুষ তাকে পেলে কি যে হবে জানিনা।

‎শালিশে আসা নেওয়াশী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনসুর আলী জানান, প্রধান শিক্ষকসহ অনেকে তাকে শালিশে ডেকেছেন। কিন্তু প্রধান শিক্ষক তার নিরাপত্তার কথা বিবেচনা করে এই শালিশ বৈঠকে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।
‎প্রধান শিক্ষক নূরুল আমিন নূরুর সঙ্গে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
‎এনিয়ে বর্তমানে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।