মো.মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় বিশেষ কৌশলে পুরাতন কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে গাঁজা নিয়ে বোদার সাকোয়া এলাকায় যাচ্ছেন দুই মাদক ব্যবসায়ী।
পরে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম (২২), পিতা মো. আশিনা ইসলাম এবং মোটরসাইকেলের পেছনে থাকা মহেন রায় (২৩), পিতা দীনেস রায়, দুজনকেই আটক করা হয়।
গ্রেপ্তার দুজনই সেনপাড়া, পাঁচপীর, বোদা, পঞ্চগড়ের বাসিন্দা।
পরে মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরিমাপ করে এসব পোটলায় মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।
অভিযানে ১২ কেজি গাঁজার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ