শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

রাঙ্গামাটি  প্রতিনিধি : কামরুল ইসলাম


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।সকালে শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত যায়। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ধনঞ্জয় মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ এবং নানিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ।এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নানিয়ারচর উপজেলা শাখার সদস্য সচিব জনি চৌধুরী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী, সহ-সভাপতি উত্তম দাশসহ নানিয়ারচর উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে নানিয়ারচরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।