শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদের মৃত্যু

শাহ আমানত মিঠু, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি


মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে জাবেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের মাহাবুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পানিতে ডুবে জাবেদ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জাবেদকে পানিতে ডুবে যাওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। আকস্মিক এ মৃত্যুতে পরিবার ও স্বজনরা গভীরভাবে ভেঙে পড়েছেন।

পানিতে ডুবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে বিশেষ করে শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের বাড়তি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা