চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে তিনি দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।বিয়ের পর দেশ বিদেশ ঘোরার ছবি সমাজমাধ্যমে ভক্তদের জন্য পোস্ট করেন মেহজাবীন। ফুরফুরে মেজাজে প্রজাপতির মত উড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তেমনি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে রাজীবের সঙ্গে সী-প্লেনে ঘুরতে দেখা গেছে তাকে।
ফেসবুকে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘ব্লুজে আমাদের যাত্রা শুরু; ট্র্যাভেল আর্কিটেক্ট দিয়ে তৈরি হ্যারিটেন্স আরাহতে স্বপ্নগুলো জীবন্ত হয়ে ওঠে।’
রোমান্টিকতা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘শুধু আমরা, দারুণ অনুভূতি এবং দুর্দান্ত ভালোবাসা।’
