শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে তালিকায়

ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে তালিকায়

ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি, মাদক কারবারি ও মাদকসেবী রয়েছে তালিকায়

রাঙামাটি প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম


রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি সংগঠনের অপরাধে একজন, ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি একজন, মাদক কারবারের অভিযোগে পাঁচজন এবং মাদক সেবনের অপরাধে তিনজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভাসহ কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।পুলিশ জানায়, অভিযানে ডাকাতি সংগঠনের অপরাধে আহাম্মেদ সফি (৪৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙামাটির কোতয়ালী থানাধীন ৬ নম্বর বালুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদার পাহাড় এলাকার বাসিন্দা।এ ছাড়া ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মুহাম্মদ ইউসুফ আলী (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় বসবাস করছিলেন।
মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) ও মোঃ খোকন খান (২৫)-কে।অন্যদিকে মাদক সেবনের অপরাধে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)-কে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিভিন্ন অপরাধে জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।