বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর বাবুখালীতে ফুটবল টুর্নামেন্টের মাঠে উৎসবের আমেজ

১৭ বছর পর বাবুখালীতে ফুটবল টুর্নামেন্টের মাঠে উৎসবের আমেজ

ENTER TV


১৭ বছর পর বাবুখালীতে ফুটবল টুর্নামেন্টের মাঠে উৎসবের আমেজ

শাহ আমানত মিঠু  মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:


মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী মাঠে দীর্ঘ ১৭ বছর পর ৮ দলীয় কালীপদ রায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

উদ্বোধনী খেলায় মহম্মদপুরের বিনোদপুর একাদশ ও শালিখার আড়পাড়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে আড়পাড়া একাদশকে হারিয়ে জয় পায় বিনোদপুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাধারণ সম্পাদক ড. রইচ উদ্দীন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাকি মিয়া, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, কৃষক দলের আহ্বায়ক মো. রেজোয়ান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির নেতা টিপু সুলতান।

প্রধান অতিথির বক্তব্যে মিথুন রায় চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। তার দাবি, বিগত সরকারের সময়ে খেলাধুলার পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় যুব সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়েছিল।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হচ্ছে। এতে যুব সমাজ খেলাধুলার প্রতি আরও মনোযোগী হবে এবং মাদক থেকে দূরে থাকবে।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে বাবুখালী মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।