খাগড়াছড়ির পানছড়ির কৃতি সন্তান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব রুমেল মারমাকে সংবর্ধনা দিয়েছে পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সম্প্রতি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পানছড়ির সন্তান হিসেবে রুমেল মারমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় এটি পানছড়িবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পানছড়ির কৃষি, ফলদ ব্যবসা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রুমেল মারমাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি তাকে সংবর্ধনা দেওয়ায় ফলদ ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পানছড়ির মানুষের উন্নয়ন ও কল্যাণে নিজের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব চন্দু মিয়া, সহ-সভাপতি, উপজেলা বিএনপি জনাব নুরুল কায়েস শিমুল, সাবেক সহ-সভাপতি উপজেলা ছাত্রদল ও সহ-সভাপতি উপজেলা বিএনপি; জনাব শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি; জনাব মো. শাহাজাহান মিয়া, সভাপতি, উপজেলা শ্রমিক দল;
জনাব জাহিদুল হোসেন রুমন সাধারণ সম্পাদক ফলদ ব্যাবসায়ী. মো. মান্নান হোসেন, যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল; প্রেসক্লাব সভাপতি জনাব মনিরুল ইসলাম মাহিম; সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার; সিনিয়র সাংবাদিক রাশেদুজ্জামান অলি; সাংবাদিক আনোয়ার হোসেন ও শাহীন আহমেদসহ পানছড়ি ফলদ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পানছড়ির ফলদ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের বিষয় নিয়েও আলোচনা করেন। তারা বলেন, পানছড়িতে উৎপাদিত বিভিন্ন ফল স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলদ ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
পরে সংবর্ধিত অতিথি রুমেল মারমা সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
পানছড়ি প্রতিনিধি
আজিজুর রহমান শাহীন